Nabadhara
ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে গরু চুরি করতে গিয়ে যুবক আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মে ২৭, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় কোরবানির গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন মুরাদ (২২) নামে এক যুবক। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বুধবার (২৭ মে) রাত আড়াইটার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি গ্রামের দেওয়ান বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক মুরাদ ভিটিকান্দি গ্রামের আওলাদ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মতিন দেওয়ান কোরবানির জন্য একটি গরু কিনে বাড়িতে রেখেছিলেন। গভীর রাতে মুরাদসহ কয়েকজন গরুটির বাঁধন খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক ধাওয়া দিলে স্থানীয়দের সহায়তায় মুরাদকে হাতেনাতে আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।

পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

গরুর মালিক আব্দুল মতিন দেওয়ান বলেন, “রাতে ঘুম না আসায় মোবাইল দেখছিলাম। হঠাৎ দেখি একজন ব্যক্তি আমাদের কোরবানির গরুটি নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন আমি ধাওয়া দিয়ে তাকে আটক করি।”

পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মুরাদ দাবি করেছে, এ ঘটনায় তার সঙ্গে শরীফ, জমিস, রাহুল ও সাগর নামে আরও চারজন জড়িত ছিলেন। এছাড়া তারা পাশের একটি বাড়ি থেকে দুটি মোবাইল ফোন চুরির কথাও স্বীকার করেছে বলে জানা গেছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।