Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঈদের সকালেই আলফাডাঙ্গায় মর্মান্তিক ঘটনা: ছেলের কোদালের কোপে প্রাণ গেল মায়ের

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
মে ২৮, ২০২৬ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহার আনন্দঘন সকাল মুহূর্তেই শোকে পরিণত হয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গায়। পারিবারিক কলহের জেরে ছেলের কোদালের আঘাতে প্রাণ হারিয়েছেন মা ফুলজান বেগম (৬০)। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টার দিকে উপজেলার বানা ইউনিয়নের পণ্ডিত বানা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত ফুলজান বেগম ওই গ্রামের হাফিজার শেখের স্ত্রী। অভিযুক্ত হোসেন শেখ (২৫) তার ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হোসেন শেখ পেশায় একজন শ্রমিক ছিলেন। কিছুদিন আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে তিনি একাকী জীবনযাপন করছিলেন। নিজেই রান্নাবান্না করে খেতেন এবং মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

ঈদের সকালে হোসেন শেখের ঘরের সামনে ফুলগাছের চারা রোপণ করতে যান মা ফুলজান বেগম। এ সময় মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে হোসেন শেখ কোদাল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান ফুলজান বেগম।

ঈদের দিনের এমন নির্মম ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে গ্রামের পরিবেশ। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের পারিবারিক অশান্তি ও মানসিক চাপের কারণেই এমন ভয়াবহ ঘটনার জন্ম হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। অভিযুক্ত যুবক ঘটনার পর পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ঈদের আনন্দের দিনে এমন রক্তাক্ত ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও শোক বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।