Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু

নাজিম বকাউল, ফরিদপুর
মে ২৮, ২০২৬ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

নাজিম বকাউল, ফরিদপুর

ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্রাপ্ত কয়েদি সৈয়দ আশরাফ আলী (৮০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২০ মিনিটের দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

নিহত সৈয়দ আশরাফ আলী ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামের মৃত সৈয়দ বাবন আলীর ছেলে।

কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সৈয়দ আশরাফ আলী দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন। বুধবার (২৭ মে) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে কারাগারের ভেতরে তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের প্রিজন ওয়ার্ডে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারা কর্তৃপক্ষ জানায়, নিহত আশরাফ আলীর বিরুদ্ধে আলফাডাঙ্গা ও বোয়ালমারীসহ বিভিন্ন থানায় দায়ের হওয়া ছয়টি মামলায় সাজার আদেশ ছিল। এর মধ্যে একটি মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা এবং অপর একটি মামলায় ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। এছাড়াও বাকি চারটি মামলাতেও তিনি সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের জেল সুপার শওকত হোসেন মিয়া বলেন, “কয়েদি সৈয়দ আশরাফ আলী হৃদরোগসহ নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছিলেন। রাতে হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

এ ঘটনায় কারাগার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।