Nabadhara
ঢাকাশুক্রবার , ২৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সিগঞ্জে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মে ২৯, ২০২৬ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বড় ভাটেরচর এলাকার ফুলদি নদী থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শুক্রবার (২৯ মে) সকাল ৮টার দিকে স্থানীয়রা নদীর ঘাটে মরদেহটি ভাসতে দেখে নৌ-পুলিশকে খবর দেয়। পরে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

উদ্ধারকৃত নারীর বয়স আনুমানিক ২৬ বছর বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীর পাড়ে লোকজন একটি মরদেহ ভাসতে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। পরে বিষয়টি নৌ-পুলিশকে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রস্তুতি চলছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।