Nabadhara
ঢাকাশনিবার , ৩০ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে মাদকবিরোধী মানববন্ধন স্থগিত, ৭ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ওসির

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
মে ৩০, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. শফিকুল ইসলাম ৭ দিনের সময় নিয়ে মাদকবিরোধী মানববন্ধন স্থগিত করিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দেবগ্রাম ইউনিয়নের আতর চেয়ারম্যান বাজার এলাকায় শনিবার (৩০ মে) সকাল ৯টায় মাদকবিরোধী মানববন্ধনের আয়োজন করেন এলাকাবাসী। এলাকাবাসীর দাবি, ওই এলাকায় মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে এবং এতে যুবসমাজসহ বিভিন্ন বয়সের মানুষ আসক্ত হয়ে পড়ছে। মাদক নির্মূল ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তারা এ কর্মসূচির আয়োজন করেন।

আয়োজকদের ভাষ্যমতে, শুক্রবার রাতে গোয়ালন্দ ঘাট থানার ওসি শফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং সাত দিনের মধ্যে মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে মানববন্ধন সাময়িকভাবে স্থগিত করা হয় বলে জানান তারা।

তবে এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন গোয়ালন্দ ঘাট থানার ওসি শফিকুল ইসলাম। তিনি বলেন, তিনি মানববন্ধন স্থগিত করতে বলেননি। এটি জনগণের নাগরিক অধিকার। ঈদ উপলক্ষে নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে তিনি এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে মানববন্ধনের বিষয়ে জানতে পেরে উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলেন এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের আশ্বাস দেন। মানববন্ধন স্থগিত করার বিষয়টি সঠিক নয় বলেও তিনি দাবি করেন।

এ ঘটনায় এলাকায় ভিন্নমত ও আলোচনা তৈরি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।