Nabadhara
ঢাকারবিবার , ৩১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে বিয়ের প্রলোভনে ১৪ বছরের নাবালিকা ধর্ষণ: ধর্ষক গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মে ৩১, ২০২৬ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে মোফাজ্জল (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার (৩০ মে) সন্ধ্যায় স্থানীয় জনগণের সহায়তায় অভিযুক্তকে ডিঙ্গাভাঙ্গা এলাকা থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

অভিযুক্ত মোফাজ্জল পটুয়াখালী জেলার কলাপাড়া থানার মেলাপাড়া এলাকার মৃত আকরাম শরীফের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভিকটিমের বাড়ির পাশের কক্ষে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। পাশাপাশি থাকার সুবাদে কিশোরীর সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে। এই সুযোগে তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।

গত ১৮ মে রাত ৩টার দিকে ধর্ষণকালে ভিকটিমের বাবা-মা তাদের দেখে ফেললে মোফাজ্জল কৌশলে পালিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।