Nabadhara
ঢাকারবিবার , ৩১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শহীদ জিয়া প্রথম বিদেশে শ্রমিক পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের সূচনা করেন — ফজলুল হক মিলন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
মে ৩১, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম বিদেশে শ্রমিক পাঠানোর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সূচনা করেন। একই সঙ্গে বিভিন্ন পণ্য রপ্তানির পথ উন্মুক্ত করে তিনি দেশের অর্থনীতিকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করান।

রোববার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের সময়কালে দেশের কৃষি ও গার্মেন্টস খাতে অগ্রগতির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি পায়, যা পরবর্তীতে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান মাষ্টার এবং পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান।

সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন স্বপন। এছাড়া বক্তব্য দেন কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোলায়মান আলম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইনজামুল হক জাকির, সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মোল্লাসহ অনেকে।

অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতে শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।