Nabadhara
ঢাকাসোমবার , ১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে কুড়ালের আঘাতে বৃদ্ধ নিহত,আটক – ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি
জুন ১, ২০২৬ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে কুড়ালের আঘাতে জরিপ শেখ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের চাঠাতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জরিপ শেখের সঙ্গে একই এলাকার ইউসুফ শেখ ও তাঁর ছেলে পলাশ শেখের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকালে এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে ইউসুফ শেখ ধারালো কুড়াল দিয়ে জরিপ শেখের মাথায় আঘাত করেন বলে অভিযোগ ওঠে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জরিপ শেখকে উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের স্বজনরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর হোসেন বেপারী জানান, ফাতেমা বেগমকে মারধরের একটি ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন স্থানীয় ব্যক্তি ইউসুফ শেখের বাড়িতে যান। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে ইউসুফ শেখ ও তাঁর ছেলে পলাশ শেখ ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এ সময় ইউসুফ শেখের কুড়ালের আঘাতে জরিপ শেখ গুরুতর আহত হন এবং পরে তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে টঙ্গীবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর অভিযুক্ত ইউসুফ শেখ ও পলাশ শেখ এলাকা ছেড়ে পালিয়ে যান।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, “বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।