Nabadhara
ঢাকাসোমবার , ১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ৪৫০০ পিস ইয়াবাসহ যুবতী গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
জুন ১, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বৃষ্টি মন্ডল (১৯) নামে এক যুবতীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৩১ মে) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সঞ্জয় মালো।

গ্রেফতারকৃত বৃষ্টি মন্ডল সদর উপজেলার ভেন্নাবাড়ী গ্রামের অশোক মন্ডলের মেয়ে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভেন্নাবাড়ী এলাকার গোপাল মন্ডলের পরিত্যক্ত দোকানের সামনে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেয় ডিবি পুলিশের একটি দল। এ সময় অভিযান চালিয়ে বৃষ্টি মন্ডলের কাছ থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বৃষ্টি মন্ডল জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে তার বোন সীমা মন্ডলের সহযোগিতায় কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় পাইকারি দামে বিক্রি করতেন।

এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।