Nabadhara
ঢাকাসোমবার , ১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ঈদ শুভেচ্ছা বিনিময়ে মিলিত হলেন ডিসি ও সাংবাদিকরা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুন ১, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।

সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং জেলার উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম ও প্রশাসনের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। উন্নয়ন কর্মকাণ্ড, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং মানুষের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন ও গণমাধ্যম একে অপরের সহযোগী হিসেবে কাজ করলে সুশাসন প্রতিষ্ঠা ও জনসেবার মান আরও বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, গাজীপুর জেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবার মানোন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা প্রশংসনীয়। ভবিষ্যতেও এ সহযোগিতামূলক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সাংবাদিকরাও জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনসেবামূলক উদ্যোগ এবং গণমাধ্যম–প্রশাসনের পারস্পরিক সম্পর্ক নিয়ে মতামত তুলে ধরেন। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয় পক্ষের মধ্যে আন্তরিক আলোচনা ও শুভেচ্ছা বিনিময় হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক আহমদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহরিয়ার নাজির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রাকিবুল হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসাইনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এছাড়াও গাজীপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।