Nabadhara
ঢাকাবুধবার , ৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খানজাহান আলীর মাজার পুকুরের কুমির খুলনা পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
জুন ৩, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান আলী (রা.) মাজার সংলগ্ন পুকুর থেকে উদ্ধার করা একটি কুমিরকে খুলনা বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে কুমিরটিকে পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়।

খুলনা বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) নির্মল কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুমিরটির শারীরিক অবস্থা ও আচরণ পর্যবেক্ষণের জন্য আপাতত পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছে। বন অধিদপ্তর, বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র এবং করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল বাগেরহাট জেলা প্রশাসনের সহযোগিতায় কুমিরটিকে উদ্ধার করে খুলনায় নিয়ে আসে।

ডিএফও নির্মল কুমার পাল বলেন, “খুলনা পুনর্বাসন কেন্দ্রে চার থেকে সাত দিন নিবিড় পর্যবেক্ষণের পর কুমিরটিকে কোথায় রাখা হবে, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।”

কুমিরটি হস্তান্তরের সময় খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান খান, বন অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, বাগেরহাট জেলা প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঐতিহাসিক খানজাহান আলী (রা.) মাজার সংলগ্ন পুকুরের কুমির দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। কুমিরটির স্থানান্তরের বিষয়টি এলাকায় ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।