Nabadhara
ঢাকাশনিবার , ১৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জুন ১৩, ২০২৬ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামসুন্নাহার বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শামসুন্নাহার বেগম ওই গ্রামের মৃত আরজাহান আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নিজ বাড়িতে মিলাদের আয়োজন করেন শামসুন্নাহার বেগম। মিলাদ শেষে মধ্যরাতে তিনি ঘুমিয়ে পড়েন। সকালে দীর্ঘ সময় ঘর থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যরা তাকে ডাকতে গিয়ে ঘরের ভেতরে বিদ্যুতের তারে হাত জড়ানো অবস্থায় দেখতে পান।

পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হন এবং পুলিশকে খবর দেন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আরিফুজ্জামান দুদু জানান, স্বামী মারা যাওয়ার পর থেকে শামসুন্নাহার বেগম একাই বসবাস করতেন। তার ছেলে-মেয়ে দুজনই ঢাকায় থাকেন। ধারণা করা হচ্ছে, শুক্রবার মধ্যরাত থেকে সকাল ৮টার মধ্যে যেকোনো সময় এ দুর্ঘটনা ঘটে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, ঘটনাটি তদন্ত করে পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।