Nabadhara
ঢাকারবিবার , ১১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীর হক ক্যানেল নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ, দর্শনার্থীদের ঢল

শফিকুল ইসলাম,চিতলমারী 
অক্টোবর ১১, ২০২৬ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম,চিতলমারী 

বাগেরহাটের চিতলমারীতে হক ক্যানেল নদীতে গ্রামবাংলার আবহমান ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের বড়গুনী এলাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

লোকজ সংস্কৃতির প্রাচীন এই ঐতিহ্য উপভোগ করতে নদীর দুই পাড়ে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ হাজারো দর্শনার্থীর ঢল নামে। নৌকাবাইচের ঐতিহ্য ধরে রাখতে বড়গুনী যুব সংঘের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় ঘোলা, দলুয়াগুনী ও বড়গুনী এলাকার বিভিন্ন নৌকা অংশ নেয়। বাদ্যের তালে তালে মাঝি-মাল্লাদের ছন্দময় বৈঠা চালানো ও ঐতিহ্যবাহী সারিগানে মুখর হয়ে ওঠে নদীর দুই পাড়। দর্শনার্থীদের করতালি ও উচ্ছ্বাসে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এস এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নোয়াব আলী, চিতলমারী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি নাসির উদ্দিন শেখ, বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক লাবলু শেখ, বিএনপি নেতা মাহমুদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রতিযোগিতায় নৈপুণ্য প্রদর্শন করে প্রথম স্থান অধিকার করে ‘ঘোলা এক্সপ্রেস’ এবং দ্বিতীয় স্থান অধিকার করে ‘কলিগাতী এক্সপ্রেস’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।