Nabadhara
ঢাকাশনিবার , ১৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেলান্দহ পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জুন ১৩, ২০২৬ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

“সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে” জামালপুরের মেলান্দহ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন ) পৌরসভার বিভিন্ন স্থানে এ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। সভাপতিত্ব করেন মেলান্দহ পৌরসভার প্রশাসক জিন্নাতুল আরা।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক আন্দোলন হিসেবে এ কর্মসূচি সফল করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

এ সময় তিনি আরও বলেন, ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলান্দহ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, পৌরসভার প্রকৌশলী মোয়াক্ষির হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান আখতারসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।