Nabadhara
ঢাকাশনিবার , ১৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে তৌহিদুল হত্যা মামলার রহস্য উদঘাটন: র‌্যাব-১০ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি
জুন ১৩, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী থানার বহুল আলোচিত ও ‘ক্লুলেস’ তৌহিদুল ইসলাম (২৬) হত্যা মামলার মূল সন্দেহভাজন আসামি ওয়াহিদুর রহমান (৪২)-কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

শনিবার (১৩ জুন) দুপুরে বোয়ালমারী উপজেলার ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওয়াহিদুর রহমান ওই এলাকার মৃত ওলিয়ার রহমানের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ১ জুন দুপুরে ভিকটিম তৌহিদুল ইসলাম পরিচিত এক ব্যক্তির সঙ্গে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরে দীর্ঘ অনুসন্ধানের পর ৩ জুন সকালে ভাটপাড়া এলাকার একটি পাটক্ষেত থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে বোয়ালমারী থানা পুলিশ।

নিহতের পরিবার জানায়, তৌহিদুল ইসলাম বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ কারণে পূর্বপরিকল্পিতভাবে তাকে নির্যাতনের পর হত্যা করে মরদেহ পাটক্ষেতে ফেলে রাখা হতে পারে বলে তারা ধারণা করেন।

এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে বোয়ালমারী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি (নং-১৪, তারিখ: ০৫/০৬/২০২৬) দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় রুজু করা হয়।

মামলাটি ‘ক্লু-লেস’ হওয়ায় র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে তদন্ত শুরু করে। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত ওয়াহিদুর রহমানকে গ্রেফতার করে।

র‌্যাব-১০-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন বলেন, “অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে র‌্যাব সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে।”

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।