Nabadhara
ঢাকাশনিবার , ১৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নিজ হাতে কোদাল চালালেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 
জুন ১৩, ২০২৬ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 

বর্তমান সরকারের দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গাজীপুর জেলায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার গাজীপুর সদর উপজেলার কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ এবং সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া আনুষ্ঠানিকতার গণ্ডিতে আবদ্ধ না থেকে নিজ হাতে কোদাল তুলে নিয়ে বৃক্ষরোপণ কার্যক্রমের সূচনা করেন। এ সময় তিনি বলেন, “আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন”— তার এ বক্তব্য উপস্থিত সবার মধ্যে উৎসাহ ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করে।

জেলা প্রশাসন গাজীপুর ও ঢাকা বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. বশিরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন, জেলা প্রশাসন ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সুধীজন।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ লক্ষ্যে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।