Nabadhara
ঢাকারবিবার , ১৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ব্যবসায়ী নিহত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জুন ১৪, ২০২৬ ১২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আতাউর রহমান (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতাউর রহমান উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া ফুটানি বাজার এলাকার মৃত উজির আলী বিশ্বাসের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রাগপুর মাঠপাড়া এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর পেছন দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে এ ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন মোটরসাইকেলের চালকই গুরুতর আহত হন এবং মোটরসাইকেলগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আতাউর রহমানকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে তারাগুনিয়া কৈপাল এলাকার মোকলেসুর রহমানের ছেলে শুভ (২৭)-এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর আহত দুখিপুর এলাকার হুমায়ুন কবির (২৩) দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।