Nabadhara
ঢাকারবিবার , ১৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে এক সপ্তাহে নিষিদ্ধ আ.লীগের ৩ ঝটিকা মিছিল

যশোর প্রতিনিধি
জুন ১৪, ২০২৬ ১২:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের যশোরে তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। গত এক সপ্তাহে জেলায় অন্তত তিনটি ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে, যার মধ্যে দুটি প্রকাশ্য ঘোষণা দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ জুন শহরের ভেতরে ওই সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে।

আটকের পরদিন যশোর সদর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন। ওই পোস্টে তিনি লেখেন, “কর্মীদের সিদ্ধান্ত, যত বেশি গ্রেপ্তার, তত বেশি মিছিল।”

এর পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে যশোর-খুলনা মহাসড়কে আবারও একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এতে যশোর জেলা যুবলীগের ব্যানারে স্বল্পসংখ্যক নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে। মিছিল থেকে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, তেল-গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার ও দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়।

এর আগে ১১ জুন কেশবপুর উপজেলায় একই দাবিতে ছাত্রলীগের নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।