Nabadhara
ঢাকারবিবার , ১৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদার বারাসাত–পানতিতায় নতুন রাস্তা নির্মাণে স্বস্তি ফিরছে স্থানীয়দের জীবনে

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
জুন ১৪, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদা উপজেলার বারাসাত ও পানতিতা এলাকার দীর্ঘদিনের কাদা-পানি ও বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থার ভোগান্তির অবসান ঘটতে চলেছে। স্থানীয় সংসদ সদস্য এমপি আজিজুল বারী হেলালের উদ্যোগে একটি নতুন রাস্তা নির্মাণের মাধ্যমে এলাকাটির যোগাযোগ ব্যবস্থায় আসছে বড় ধরনের পরিবর্তন।

বারাসাত শিকদার বাড়ি থেকে বিল অভিমুখে পানতিতা গ্রামের গাউস মোল্লার বাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় এতদিন কোনো চলাচলযোগ্য রাস্তা না থাকায় কৃষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে ছিলেন। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং জরুরি সেবা গ্রহণে স্থানীয়দের প্রতিনিয়ত সমস্যার মুখোমুখি হতে হতো।

স্থানীয়দের দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে প্রথম উদ্যোগ নেন উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি নেতা মো. বিল্লাল হোসেন। তিনি এলাকাবাসী ও জমির মালিকদের সঙ্গে একাধিক দফা বৈঠক ও মতবিনিময়ের মাধ্যমে রাস্তা নির্মাণের প্রক্রিয়া এগিয়ে নেন।

এ উদ্যোগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন স্থানীয় জমির মালিকরা। জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে তারা স্বেচ্ছায় নিজেদের মূল্যবান জমি রাস্তার জন্য দান করেন। দাতাদের মধ্যে রয়েছেন প্রায় ৪০ থেকে ৫০ জন স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

পরে বিষয়টি খুলনা-৪ আসনের সংসদ সদস্য এমপি আজিজুল বারী হেলালের নজরে এলে তিনি দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন এবং রাস্তা নির্মাণের জন্য সরকারি বরাদ্দ নিশ্চিত করেন। স্থানীয়দের মতে, তাঁর সহযোগিতা ও আন্তরিকতার কারণেই বহু বছরের প্রত্যাশিত এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ শিকদার বলেন, “আমি সরেজমিনে রাস্তার কাজ পরিদর্শন করেছি। গুরুত্বপূর্ণ এই রাস্তার জন্য সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে এবং কাজ সন্তোষজনক গতিতে এগিয়ে চলছে। কাজ শেষ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে।”

রাস্তার নামকরণ নিয়েও স্থানীয় পর্যায়ে আলোচনা হয়। বিএনপি নেতা টিপু মোল্লার প্রস্তাবে রাস্তার নাম এমপি আজিজুল বারী হেলালের নামে রাখার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়।

বর্তমানে প্রায় ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। কাজ শেষ হলে বারাসাত ও পানতিতা এলাকার কৃষক সহজেই কৃষিপণ্য পরিবহন করতে পারবেন। পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াতে আসবে বড় ধরনের স্বস্তি।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের কষ্ট ও দুর্ভোগের অবসান ঘটিয়ে এই রাস্তা তাদের জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে। তারা জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ এবং জমি দানকারী সকল ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সব মিলিয়ে, এই রাস্তা শুধু একটি অবকাঠামো নয়; বরং তেরখাদার বারাসাত–পানতিতা এলাকার উন্নয়ন, ঐক্য ও জনস্বার্থে ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠছে, যা ভবিষ্যতে পুরো অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।