Nabadhara
ঢাকাসোমবার , ১৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে ২৯টি হুইলচেয়ার বিতরণ

Link Copied!

আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি 

দেবহাটা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৯ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক শামীম এবং সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মিলন সাহা বলেন, “প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়, তারা আমাদের সম্পদ। তাদের সক্ষমতা বিকাশ ও সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

তিনি সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী প্রতিবন্ধীদের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি কোনো শারীরিকভাবে অক্ষম ব্যক্তি সহযোগিতার প্রয়োজন হলে উপজেলা প্রশাসন সর্বদা তাদের পাশে থাকবে বলেও আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে ২৯ জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।