Nabadhara
ঢাকাসোমবার , ১৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 
জুন ১৫, ২০২৬ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) উপজেলা পরিষদ হলরুমে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাধন বল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহান মোল্যা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, প্রেসক্লাব কোটালীপাড়ার সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল দাস এবং ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ-এর ইসিসিআর প্রকল্পের প্রজেক্ট অফিসার প্রবাল সাহা অর্ক বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, নারী ও শিশুদের ওপর যেকোনো ধরনের সহিংসতা ও নির্যাতন রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। বিশেষ করে গ্রামাঞ্চলে বাল্যবিয়ে ও পারিবারিক নির্যাতন প্রতিরোধে জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। কোথাও নারী বা শিশু নির্যাতনের ঘটনা ঘটলে তা দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।

বক্তারা আরও বলেন, সমাজে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাল্যবিয়ে রোধ, ইভটিজিং ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে কঠোর আইনি ও সামাজিক পদক্ষেপ গ্রহণ জরুরি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।