Nabadhara
ঢাকাসোমবার , ১৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরের সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি
জুন ১৫, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত বাবু মোল্যা সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের মৃত আব্দুল কুদ্দুছ মোল্যার ছেলে এবং উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বলে জানা গেছে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, তার বিরুদ্ধে বিস্ফোরক আইনের মামলা সহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।