Nabadhara
ঢাকাসোমবার , ১৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মোটরসাইকেলে অগ্নিসংযোগ, তদন্তে পুলিশ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
জুন ১৫, ২০২৬ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে থানা মোড় এলাকায় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ জুন) বিকেলে মনিরামপুর থানার মোড় (চাউলপট্টি) এলাকায় মো. রফিকুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে দোকানের সামনে একটি মোটরসাইকেল রাখা ছিল। হঠাৎ সেটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে পুরো মোটরসাইকেলটি আগুনে পুড়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে মোটরসাইকেলটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

জানা যায়, পারিবারিক বিরোধের জেরে দ্বীন মোহাম্মদ শিকদারের মোটরসাইকেলে তার শ্যালক মো. রফিকুল ইসলাম আগুন দেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মনিরামপুর থানার ওসি আবু সাঈদ বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।