Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ময়লার ভাগাড়ে নবজাতকের মরদেহ

ফরিদপুর প্রতিনিধি
জুন ১৬, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশের ময়লার ভাগাড় থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, মরদেহটি উদ্ধারের আগে একদল কুকুর সেটি নিয়ে টানাটানি করছিল।

সোমবার (১৫ জুন) সন্ধ্যায় কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের গেট সংলগ্ন এলাকা থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার কিছুক্ষণ আগে কলেজ গেটের পাশে ময়লার স্তূপে কয়েকটি কুকুর একটি রক্তমাখা বস্তু নিয়ে টানাটানি করছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা এগিয়ে গিয়ে দেখতে পান, সেটি একটি নবজাতকের মরদেহ। পরে তারা কুকুরগুলোকে তাড়িয়ে দিয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ অবৈধভাবে গর্ভপাত ঘটিয়ে লোকচক্ষুর আড়ালে মরদেহটি এখানে ফেলে গেছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আঞ্জুমান মফিদুল ইসলাম-এর মাধ্যমে নবজাতকের মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।