Nabadhara
ঢাকাসোমবার , ২০ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি বাচ্চু মোল্লা, রোগীদের খোঁজখবর নিলেন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জুলাই ২০, ২০২৬ ২:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা। রোববার (১৯ জুলাই) বিকেল ৪টার দিকে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ ও বহির্বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে এমপি বাচ্চু মোল্লা রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান, ওষুধের প্রাপ্যতা এবং হাসপাতালের সার্বিক সেবার বিষয়ে তাদের মতামত শোনেন। রোগীদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনে সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত সরবরাহ এবং হাসপাতালের অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে এমপি বাচ্চু মোল্লা বলেন, সরকার সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে চিকিৎসক, কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন, হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।