Nabadhara
ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে ৩৯৭ জেলে পরিবার পেল বিশেষ ভিজিএফের চাল

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
অক্টোবর ৭, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের খাদ্য সহায়তা হিসেবে ৩৯৭ জেলে পরিবারের মধ্যে বিশেষ ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নে এ চাল বিতরণ করা হয়। ইউনিয়নের নিবন্ধিত ৪১৭ জেলে পরিবারের মধ্যে ৩৯৭ পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তার চাল দেওয়া হয়।

চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান, আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জিল্লুর রহমান সোহরাবসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের জীবিকা নির্বাহে সহায়তার জন্য সরকার বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা দিয়ে থাকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।