Nabadhara
ঢাকাসোমবার , ২০ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে জাল টাকা তৈরির কারখানায় র‍্যাবের অভিযান, যুবক গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি
জুলাই ২০, ২০২৬ ২:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি উপজেলায় জাল টাকা ও জাল নোট তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ দীন ইসলাম ঢালী (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৮)।

রোববার (১৯ জুলাই) বিকেলে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চরজগমোহন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দীন ইসলাম ওই এলাকার মহসিন ঢালীর ছেলে।

র‍্যাব-৮, সিপিসি-৩ (মাদারীপুর) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চরজগমোহন এলাকার একটি বাড়িতে জাল টাকা তৈরি করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বিকেলে সেখানে অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ২-৩ জন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দীন ইসলামকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকা মূল্যের জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া সহযোগী সুজন ঢালীর ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে একটি কালার প্রিন্টার ও জাল নোট তৈরির রং, একটি এন্ট্রি কাটার, একটি স্কেল, দুটি চপিং বোর্ড, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং জাল নোট তৈরির কাজে ব্যবহৃত প্রায় ৯৫০ পিস এ-ফোর সাইজের কাগজ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীন ইসলাম দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি করে আসল টাকার সঙ্গে বাজারে সরবরাহ করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব আরও জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-ক ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।