Nabadhara
ঢাকাসোমবার , ২০ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় র‍্যাবের অভিযানে ১৮৯ বোতল উইনকোরেক্সসহ মাদক ব্যবসায়ী আটক

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
জুলাই ২০, ২০২৬ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় র‍্যাবের অভিযানে ১৮৯ বোতল উইনকোরেক্স ও ৪ বোতল ফেন্সিডিলসহ আমিনুর রহমান নামে এক কথিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গতকাল ভোরে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের নওয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আমিনুর রহমান দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বেজোরআটি গ্রামের রুহুল গাজীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রুহুল গাজী নওয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর।

র‍্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, ভোর পৌনে ৪টার দিকে পরিচালিত অভিযানে আমিনুর রহমানের কাছ থেকে ১৮৯ বোতল উইনকোরেক্স ও ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আটক আমিনুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।