Nabadhara
ঢাকাসোমবার , ২০ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোবারকগঞ্জ সুগার মিলে ৩ দফা দাবিতে শ্রমিক-কর্মচারীদের গেট মিটিং

এসআই মল্লিক, ঝিনাইদহ প্রতিনিধি
জুলাই ২০, ২০২৬ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

এসআই মল্লিক, ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলসের শ্রমিক-কর্মচারীরা তিন দফা দাবিতে গেট মিটিং করেছেন। বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের ঘোষিত আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে মিলের টাইম অফিস গেটে এ কর্মসূচি পালন করা হয়।

শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে— অবিলম্বে স্থগিতাদেশ প্রত্যাহার করে মৌসুমি জনবলকে স্থায়ীভাবে সমন্বয় করা, সরকার ঘোষিত ১৫ শতাংশ প্রণোদনা ও পে-কমিশনের আদলে মজুরি কমিশন বাস্তবায়ন এবং নতুন মজুরি কমিশন ঘোষণা।

গেট মিটিংয়ে উপস্থিত ছিলেন মোবারকগঞ্জ সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সাহার আলী, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সহ-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মিলন বিশ্বাস, সহ-সভাপতি সাহাদ আলী, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুটুল, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেনসহ শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও দুই ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে। ২২ জুলাই বিক্ষোভ মিছিলের পাশাপাশি সকাল ১০টা থেকে চার ঘণ্টা কর্মবিরতি এবং ২৩ জুলাই সকাল ৮টা থেকে পূর্ণদিবস কর্মবিরতি ও প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।