Nabadhara
ঢাকাসোমবার , ২০ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় পৃথক মামলায় কারাগারে দুই শিক্ষক, সাময়িক বরখাস্ত

নওগাঁ প্রতিনিধি
জুলাই ২০, ২০২৬ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলার পরানপুর উচ্চ বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক পৃথক মামলায় কারাগারে থাকায় তাদের সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (২০ জুলাই) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. ওয়াহেদ আলী স্বাক্ষরিত পৃথক বরখাস্তপত্র সংশ্লিষ্ট শিক্ষকদের ঠিকানায় পাঠানো হয়েছে।

বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক মাহফুজুর রহমান এবং গণিত বিভাগের সহকারী শিক্ষক জিয়াউর হক। মাহফুজুর রহমান পরানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেও জানা গেছে।

বরখাস্তপত্রে উল্লেখ করা হয়, সমাজবিজ্ঞান শিক্ষক মাহফুজুর রহমান দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনিয়মিত ছিলেন। পরে জানা যায়, ২০২৪ সালের ৭ অক্টোবর দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলায় গত ১৪ জুলাই থেকে তিনি কারাগারে রয়েছেন। তার অনুপস্থিতি এবং কারাগারে থাকার কারণে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫-এর ১৯ ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি সরকারি বিধি অনুযায়ী প্রাপ্য ভাতা পাবেন।

অপরদিকে, গণিত বিভাগের শিক্ষক জিয়াউর হকের বিরুদ্ধে সহকর্মী এক নারী শিক্ষকের অভিযোগের পর দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় তিনি গত ২১ জুন গ্রেপ্তার হন এবং বর্তমানে কারাগারে রয়েছেন। বরখাস্তপত্রে বলা হয়েছে, তার বিরুদ্ধে সহকর্মীর সঙ্গে অশোভন আচরণ, মানহানিকর কর্মকাণ্ড ও মারধরের চেষ্টার অভিযোগ রয়েছে। এছাড়া শিক্ষক-কর্মচারী ও কর্তৃপক্ষের সঙ্গে অসদাচরণের অভিযোগও উল্লেখ করা হয়েছে। এসব কারণে এবং কারাগারে থাকার পরিপ্রেক্ষিতে একই নীতিমালার ১৯ ধারা অনুযায়ী তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. ওয়াহেদ আলী বলেন, দুই শিক্ষক বর্তমানে কারাগারে রয়েছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী-এর নির্দেশনা অনুযায়ী এমপিও নীতিমালা অনুসরণ করে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।