Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
জুলাই ২১, ২০২৬ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক মাদকসেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে পৌরসভার তিখাসার এলাকা থেকে মাদকসেবী ইউনুস (২১) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়। তিনি তিখাসার মহল্লার বাবুলের ছেলে।

আটক ইউনুসের স্বীকারোক্তির ভিত্তিতে টরকী বাসস্ট্যান্ড চাতাল এবং ঈগল পরিবহন কাউন্টারসংলগ্ন গলিতে মাদক বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের বাসা ও সম্ভাব্য বিক্রয়কেন্দ্রে অভিযান চালানো হয়। এ সময় এক মাদক কারবারি পালিয়ে গেলেও তার কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সিসিটিভি ক্যামেরার ডিভিআর জব্দ করা হয়। জব্দ করা ডিভিআর থেকে প্রাপ্ত তথ্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ইউনুসকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপপরিদর্শক মো. ফাইজুল ইসলাম হৃদয় এবং গৌরনদী মডেল থানার পুলিশ সদস্যরা অংশ নেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।