আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে দুর্যোগের আগাম সতর্কতা, ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় অভিযোজন বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের আর্থিক সহায়তায় বাস্তবায়িত “Inclusive Community Resilience to Disaster and Climate Vulnerabilities-III (ICRDCV-III)” প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু।
ইএসডিওর ICRDCV-III প্রকল্পের ব্যবস্থাপক মো. শামসুল হক মৃধার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিতীশ চন্দ্র গোলদার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সোবহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মণ, উপজেলা সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মুনির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, বন বিভাগের কর্মকর্তা রিজাউল করিম, উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি উজ্জ্বল কুমার মণ্ডল, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আকাশ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন লিংকন, প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক এবং মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড প্রকল্পের সমন্বয়কারী এস. এম. মনোয়ার হোসেন।
সভায় দুর্যোগের আগাম সতর্কতা জোরদার, ঝুঁকি হ্রাস, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের সমন্বিত উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা ও অংশীজনদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

