Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাধবদীতে দুই হাসপাতালে মোবাইল কোর্ট, ৮০ হাজার টাকা জরিমানা

নরসিংদী প্রতিনিধি
জুলাই ২১, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মাধবদী পৌর এলাকায় দুটি বেসরকারি হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২১ জুলাই) নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাধবদীর আজগর আলী হাসপাতাল ও দেওয়ান হাসপাতালের লাইসেন্স নবায়ন না থাকা, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা এবং অন্যান্য অনিয়ম-অসংগতি ধরা পড়ে।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় আজগর আলী হাসপাতালকে ৫০ হাজার টাকা এবং দেওয়ান হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে আগামী দুই মাসের মধ্যে লাইসেন্স নবায়নসহ সব ধরনের অনিয়ম-অসংগতি সংশোধনের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।

অভিযানে মাধবদী থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নরসিংদী সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জলিল কায়সার খোকন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।