স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. সাদেক আহম্মেদ খানের দ্রুত সুস্থতা কামনায় বাগেরহাটের চিতলমারীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুর ২টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওসমান গণি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবুতালেব শেখসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বীর মুক্তিযোদ্ধা মো. সাদেক আহম্মেদ খানের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

