Nabadhara
ঢাকাবুধবার , ২২ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের আলিনুর হত্যা মামলার প্রধান আসামি সাতক্ষীরা থেকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, নড়াইল 
জুলাই ২২, ২০২৬ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল 

নড়াইলের লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা গ্রামের নির্মাণশ্রমিক আলিনুর ফকির (২৫) হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি রাজিব শেখ (৪০)কে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। এ নিয়ে এ মামলায় দুই আসামি গ্রেপ্তার হলেন।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স বুধবার (২২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার রাজিব শেখ লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে র‌্যাব-৬-এর সিপিসি-৩ যশোর ক্যাম্প ও সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের যৌথ দল সাতক্ষীরা সদর থানার গাংনিয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে রাজিব শেখকে গ্রেপ্তার করে। পরে রাতেই তাকে লোহাগড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে সোমবার (২০ জুলাই) গভীর রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাসামদিয়া গ্রামে অভিযান চালিয়ে একই মামলার এজাহারভুক্ত আসামি রহমান শেখকে গ্রেপ্তার করে র‌্যাব-৬।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই রাত ১০টার দিকে পাওনা টাকা পরিশোধের কথা বলে আলিনুর ফকিরকে লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ডেকে নেওয়া হয়। সেখানে রাজিব শেখ ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের ভাই আমিনুর ফকির বাদী হয়ে রাজিব শেখকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ এবং আরও ৫ থেকে ৭ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৪, তারিখ: ২০ জুলাই ২০২৬)।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, র‌্যাবের হাতে গ্রেপ্তার রাজিব শেখকে থানায় হস্তান্তর করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।