Nabadhara
ঢাকাবুধবার , ২২ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘদিন শিক্ষার্থী না থাকায় যশোরের ২৯ কারিগরি প্রতিষ্ঠানের অনুমোদন বাতিলের চূড়ান্ত নোটিস

যশোর প্রতিনিধি
জুলাই ২২, ২০২৬ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

দীর্ঘদিন ধরে কোনো শিক্ষার্থী ভর্তি না হওয়ায় যশোরের ২৯টিসহ দেশের ১ হাজার ৮৫টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিলের চূড়ান্ত নোটিস দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। সাত কার্যদিবসের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদন ও কোর্সের নিবন্ধন বাতিল করা হবে।

কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গত ২০ জুলাই প্রকাশিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

বোর্ড সূত্রে জানা যায়, জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘণ্টা মেয়াদি) শিক্ষাক্রমে দীর্ঘদিন ধরে কোনো শিক্ষার্থী ভর্তি না হওয়ায় এর আগে দুই দফায় কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছিল। সর্বশেষ ১ জুলাই থেকে ১০ জুলাইয়ের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হলেও যশোরের ২৯টিসহ দেশের ১ হাজার ৮৫টি প্রতিষ্ঠান কোনো জবাব দেয়নি।

আদেশে বলা হয়েছে, এটিকে চূড়ান্ত নোটিস হিসেবে গণ্য করে সাত কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো ব্যাখ্যা না পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বক্তব্য নেই বলে ধরে নিয়ে প্রচলিত বিধি অনুযায়ী পাঠদান অনুমোদন ও সংশ্লিষ্ট কোর্সের নিবন্ধন বাতিলসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

যশোরের ২৯টি প্রতিষ্ঠানের মধ্যে যশোর সদর উপজেলায় ১৯টি, মণিরামপুরে ৩টি, কেশবপুরে ৩টি, ঝিকরগাছায় ৩টি এবং শার্শা উপজেলায় ১টি প্রতিষ্ঠান রয়েছে।

মণিরামপুরের একটি প্রতিষ্ঠানের পরিচালক বলেন, ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সনদের তেমন কার্যকারিতা না থাকায় শিক্ষার্থীরা আগ্রহ হারিয়েছে। ফলে দীর্ঘদিন ধরে এ কোর্সে ভর্তি হচ্ছে না। সময়োপযোগী নতুন কোর্স চালু করলে শিক্ষার্থী বাড়তে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অধ্যক্ষ বলেন, জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘণ্টা মেয়াদি) কোর্সটি যুগোপযোগী করার জন্য কারিগরি শিক্ষা বোর্ডের কাছে অনুরোধ জানানো হয়েছে। বর্তমান কোর্সে শিক্ষার্থী না থাকায় এটি বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

চূড়ান্ত নোটিস পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যশোর সদর, মণিরামপুর, কেশবপুর, ঝিকরগাছা ও শার্শা উপজেলার বিভিন্ন টেকনিক্যাল, পলিটেকনিক, কম্পিউটার প্রশিক্ষণ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।