Nabadhara
ঢাকাবুধবার , ২২ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুলাই ২২, ২০২৬ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

ডিজিটাল লেনদেনের প্রসার এবং ‘ক্যাশলেস বাংলাদেশ’ বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় উপজেলার ঘাঘর বাজারের দাঁড়িয়া মার্কেটে অবস্থিত পূবালী ব্যাংক পিএলসি কোটালীপাড়া উপশাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আগে একটি বর্ণাঢ্য র‌্যালি ঘাঘর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ব্যাংক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

শাখা ব্যবস্থাপক কাজী মিনার মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক গোপালগঞ্জ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক গৌতম চন্দ্র পাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া পৌর বিএনপির সভাপতি ও ঘাঘর বাজার বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী দাঁড়িয়া, বণিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, গ্রাহক প্রতিনিধি জবেদ আলী এবং কোটালীপাড়া প্রেসক্লাবের সভাপতি এইচ এম মেহেদী হাসনাত।

প্রধান অতিথির বক্তব্যে গৌতম চন্দ্র পাল বলেন, বাংলাদেশকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও স্মার্ট অর্থনীতিতে রূপান্তর করতে ক্যাশলেস লেনদেনের কোনো বিকল্প নেই। নিরাপদ, স্বচ্ছ ও দ্রুত আর্থিক লেনদেন নিশ্চিত করতে তিনি ব্যবসায়ী ও গ্রাহকদের বাংলা কিউআর (Bangla QR) এবং ডিজিটাল ব্যাংকিং সেবার ব্যবহার আরও বাড়ানোর আহ্বান জানান।

গ্রাহক প্রতিনিধিরা বলেন, ডিজিটাল লেনদেন ব্যবসা-বাণিজ্যে গতি আনবে এবং স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা পূবালী ব্যাংকের এ ধরনের উদ্যোগকে স্থানীয় ব্যবসায়ীদের জন্য সময়োপযোগী ও কার্যকর বলে অভিহিত করেন।

অনুষ্ঠানে স্থানীয় দুই ব্যবসায়ীর হাতে আনুষ্ঠানিকভাবে বাংলা কিউআর (Bangla QR) কোড তুলে দেওয়া হয়। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।