Nabadhara
ঢাকাবুধবার , ২২ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে গ্রাম পুলিশের সাপ্তাহিক প্যারেড, অপরাধ দমনে তথ্যদাতাদের পুরস্কারের ঘোষণা

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
জুলাই ২২, ২০২৬ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ১১টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের অংশগ্রহণে সাপ্তাহিক প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে আশাশুনি থানা চত্বরে এ প্যারেড অনুষ্ঠিত হয়।

প্যারেড শেষে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশের ভূমিকা আরও কার্যকর করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খান।

তিনি বলেন, গ্রাম পুলিশ পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী বাহিনী। গ্রামের প্রতিটি এলাকায় তাদের উপস্থিতির কারণে অপরাধ সংঘটিত হওয়ার আগেই তথ্য সংগ্রহ করে দ্রুত পুলিশকে জানানো সম্ভব। তাই প্রতিটি সদস্যকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

ওসি আরও বলেন, মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, জুয়া, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ যেকোনো অপরাধমূলক ঘটনার তথ্য গোপন না রেখে তাৎক্ষণিকভাবে থানাকে জানাতে হবে। এতে অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে।

তিনি জানান, গ্রাম পুলিশ সদস্যদের কর্মদক্ষতা নিয়মিত মূল্যায়ন করা হবে। যারা দায়িত্ব পালনে আন্তরিকতা ও সততার পরিচয় দেবেন এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করবেন, তাদের নগদ অর্থ পুরস্কার প্রদান করা হবে।

এ সময় আশাশুনি থানার নবাগত ইন্সপেক্টর (তদন্ত) সঞ্জয় কুমার দাস, সেকেন্ড অফিসার এসআই রশিদুজ্জামানসহ থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।