নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর উদ্যোগে ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুক।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুহাম্মদ আব্দুর রব।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহত শাকিলের বাবা বেলায়েত হোসেন এবং সামিউন আমান নূরের বাবা আমানুল্লাহ তাদের অনুভূতি তুলে ধরেন। এ সময় তাদের বক্তব্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খায়রুল হাসান ও হোসেন আলী, মহানগর সহকারী সেক্রেটারি আফজাল হোসেন, আজহারুল ইসলাম মোল্লাসহ মহানগর কর্মপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

