Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে নিখোঁজের দুই দিন পর বাঁওড়ে মিলল ভ্যানচালকের মরদেহ

যশোর প্রতিনিধি
জুলাই ২৩, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের মণিরামপুর উপজেলায় নিখোঁজের দুই দিন পর মহাসিন মোল্যা (২৩) নামে এক ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার পারখাজুরা বাঁওড়ের রামপুর ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মহাসিন উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের চালুয়াহাটি গ্রামের জাহেদ মোল্যার ছেলে। তিনি গত মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহে পচন ধরেছে এবং মুখ দিয়ে রক্ত বের হওয়ার আলামত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার ব্যাটারিচালিত ইঞ্জিনচালিত ভ্যান ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মরদেহ বাঁওড়ের পানিতে ফেলে দেয়। পরে সেটি রামপুর ঘাটসংলগ্ন একটি বাঁশঝাড়ে আটকে যায়।

নিহতের বড় ভাই মিলন মোল্যা জানান, মঙ্গলবার বিকেলে মহাসিন ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। সন্ধ্যার আগে শয়লা বাজারে তার সঙ্গে শেষবার দেখা হয়। তখন তিনি একটি বড় ভাড়া পেয়েছেন বলে জানিয়ে চলে যান। এরপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরদিন মণিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে বাঁওড়ে তার মরদেহ ভেসে ওঠার খবর পান তারা।

তিনি আরও জানান, মহাসিনের সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন, নগদ টাকা এবং ব্যাটারিচালিত ভ্যানটির কোনো সন্ধান এখনো মেলেনি।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, বাঁওড় থেকে ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে পচন ধরায় বাহ্যিকভাবে আঘাতের চিহ্ন স্পষ্ট বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তদন্তও চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।