Nabadhara
ঢাকাশুক্রবার , ২৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, শার্শায় থানায় লিখিত অভিযোগ

শার্শা (যশোর) প্রতিনিধি 
জুলাই ২৪, ২০২৬ ১০:২০ পূর্বাহ্ণ
Link Copied!

শার্শা (যশোর) প্রতিনিধি 

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে এক রেস্তোরাঁ ব্যবসায়ীর কাছে সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও হোটেল বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে আসাদুজ্জামান আসাদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় শার্শা থানায় ‘কাচ্চি বাড়ি বিরয়ানী হাউস’-এর মালিক জামাল বাবুচ্চী অভিযোগটি দায়ের করেন।

অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার সকালে এক ব্যক্তি রেস্তোরাঁ থেকে খিচুড়ি পার্সেল নিয়ে যান। পরে তিনি ফিরে এসে খাবারে পোকা থাকার দাবি করেন। তবে রেস্তোরাঁ কর্তৃপক্ষ সেটি মুরগির মাংসের শিরা বলে জানায়। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ওই ব্যক্তি আসাদুজ্জামান আসাদকে ঘটনাস্থলে নিয়ে আসেন।

ভুক্তভোগীর অভিযোগ, ঘটনাস্থলে এসে আসাদুজ্জামান আসাদ হোটেলের সুনাম নষ্ট করার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে হোটেল বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয় এবং বিভিন্নভাবে মানসিক চাপ সৃষ্টি করা হয়।

নিজের ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে ব্যবসায়ী জামাল বাবুচ্চী আইনি প্রতিকার চেয়ে থানায় অভিযোগ করেছেন।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।