Nabadhara
ঢাকাশুক্রবার , ২৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের মা ও দুই সন্তান নিহত, গুরুতর আহত বাবা-ছেলে

ফরিদপুর প্রতিনিধি
জুলাই ২৪, ২০২৬ ১০:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

সৌদি আরবে ওমরাহ পালনে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন এক মা, তার ছেলে ও মেয়ে। এ ঘটনায় পরিবারের কর্তা ও বড় ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ৩টার দিকে সৌদি আরবের রিয়াদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছোট ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫)। আহত হয়েছেন রিনার স্বামী শফিকুল ইসলাম খোকন ও বড় ছেলে নাবিল।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, শফিকুল ইসলাম খোকন স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে রিয়াদ থেকে ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কার পথে রওনা হন। রিয়াদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে পৌঁছালে তাদের বহনকারী প্রাইভেট কারটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে।

নিহত রিনার মামাতো ভাই নাসিম আহমেদ কবীর জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তানিয়া তাহমিনা রিনা, তার ছেলে তাসবিক ও মেয়ে জারার মৃত্যু হয়। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের ভাই তৌহিদ মোহাম্মাদ মুরাদ জানান, তাদের প্রাইভেট কারটিকে পেছন দিক থেকে একটি বড় যানবাহন সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন শফিকুল ইসলাম খোকন ও নাবিল।

জানা গেছে, রিনার স্বামীর বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে হলেও তারা দীর্ঘদিন ধরে পরিবারসহ সৌদি আরবে বসবাস করছিলেন।

এ মর্মান্তিক দুর্ঘটনায় ফরিদপুরের সালথা ও কিশোরগঞ্জের ভৈরব এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।