Nabadhara
ঢাকাশুক্রবার , ২৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের একই পরিবারের ৩ জন নিহত, শোক প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ফরিদপুর প্রতিনিধি
জুলাই ২৪, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি।

নিহতরা হলেন—তানিয়া তাহমিনা রিনা (৪৫), তাঁর ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫)। গত ২৩ জুলাই (বুধবার) বিকেলে রিয়াদ থেকে পবিত্র মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত তানিয়া তাহমিনা রিনা ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজিমউদ্দিন মোল্যার মেয়ে। দুর্ঘটনায় তাঁর স্বামী শফিকুল ইসলাম ও বড় ছেলে নাবিল গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে সৌদি আরবে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক শোকবার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তিনি বলেন, এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য মহান আল্লাহ যেন পরিবারকে দান করেন। একই সঙ্গে দুর্ঘটনায় আহত শফিকুল ইসলাম ও তাঁর ছেলে নাবিলের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।