Nabadhara
ঢাকাশুক্রবার , ২৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, মহাসড়কে ভুক্তভোগীদের বিক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি
জুলাই ২৪, ২০২৬ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় ইতালিতে পাঠানোর নামে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী ও তাদের স্বজনরা।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় ক্ষুব্ধ ভুক্তভোগীরা সড়কে গড়াগড়ি দিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভকারীদের অভিযোগ, উপজেলার ডাঙ্গী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মুরাদ বেপারী ইতালিতে বৈধভাবে পাঠানোর আশ্বাস দিয়ে কয়েক শতাধিক পরিবারের কাছ থেকে কোটি কোটি টাকা গ্রহণ করেন। দীর্ঘ সময় পার হলেও কাউকে বিদেশে পাঠানো হয়নি এবং টাকাও ফেরত দেওয়া হয়নি। পরে অভিযুক্ত আত্মগোপনে চলে যান বলে দাবি করেন তারা।

বিক্ষোভের কারণে কিছু সময়ের জন্য ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মুরাদ বেপারী পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।