Nabadhara
ঢাকাশনিবার , ২৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় ডিসি পার্কের পুকুরে ডুবে কলেজছাত্রের মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জুলাই ২৫, ২০২৬ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া শহরের ডিসি পার্কের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে কাওসার (২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত কাওসার পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ইসলামপাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পরিবারের সঙ্গে কুষ্টিয়া শহরের উদিবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বন্ধুদের সঙ্গে ডিসি পার্কের পুকুরে গোসল করতে নামেন কাওসার। সাঁতার কেটে পুকুরের মাঝামাঝি পৌঁছানোর পর হঠাৎ তিনি পানিতে তলিয়ে যেতে থাকেন।

কাওসারের বন্ধু শাওন জানান, পুকুরের অপর প্রান্তে যাওয়ার পর তিনি কাওসারের চিৎকার শুনতে পান। পরে বন্ধুরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করলেও গভীর পানিতে তলিয়ে যাওয়ায় সফল হননি। এরপর স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার অভিযান চালিয়ে কাওসারের মরদেহ উদ্ধার করে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন বলেন, খবর পাওয়ার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে শেষ পর্যন্ত তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইকবাল হোসেন জানান, হাসপাতালে আনার আগেই কাওসারের মৃত্যু হয়েছিল।

ঘটনায় কাওসারের পরিবার, সহপাঠী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।