Nabadhara
ঢাকাশনিবার , ২৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় যুগ্ম সচিব আবুল হাসানের পিতার জানাজা সম্পন্ন

Link Copied!

আর. কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার কৃতি সন্তান ও বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব আবুল হাসানের পিতা আব্বাজ আলী গাজী (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে পারুলিয়া এলাকায় নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা মরহুমের বাড়িতে ছুটে যান এবং শোক প্রকাশ করেন।

শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় সরদারবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার, মরহুমের ছেলে যুগ্ম সচিব আবুল হাসান, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আলহাজ মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, পারুলিয়া মৎস্য সমিতির সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক জিয়াদ আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানাজার নামাজ ও দোয়া পরিচালনা করেন সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার।

নামাজ শেষে মরহুমের পুত্র যুগ্ম সচিব আবুল হাসান তাঁর পিতার রুহের মাগফিরাত কামনা করে উপস্থিত সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।