Nabadhara
ঢাকাশনিবার , ২৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভোট কেনাবেচার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন হাসনাত আব্দুল্লাহ

স্টাফ রিপোর্টার, নড়াইল
জুলাই ২৫, ২০২৬ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সমাজে চাল, গম ও টিন চুরি কিংবা ঘুষের মতো দুর্নীতির পাশাপাশি ভোট কেনাবেচার সংস্কৃতিও বিদ্যমান। এ সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আদর্শভিত্তিক রাজনীতি ও শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে নড়াইল শহরের পুরাতন বাসটার্মিনালের মুক্তমঞ্চে জেলা এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা চাল চুরি করি, গম চুরি করি, টিন চুরি করি, ঘুষ খাই। আবার ভোটের সময় আগের রাতে অনেক ভোটার ভোট বিক্রির জন্য অপেক্ষা করে। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠন গড়ে তুলতে হবে। একই সঙ্গে জেলা এনসিপির সদস্য সচিব মাহামুদা সুলতানা রিমির পাশে থেকে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

জেলা এনসিপির আহ্বায়ক কৃষিবিদ জাহিদুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহামুদা সুলতানা রিমির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার এবং খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক।

ডা. মাহামুদা মিতু বলেন, জুলাই আন্দোলনে বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে আন্দোলনের দাবি ও গণভোটের রায় থেকে সরে যাচ্ছে। সরকারের প্রতি গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

সরোয়ার তুষার বলেন, দেশের বাইরে থেকে যারা হুমকি দিচ্ছেন, তারা দেশে এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের দমন করা যায়নি এবং ভয় দেখিয়েও কোনো লাভ হবে না।

সভায় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।