Nabadhara
ঢাকাশনিবার , ২৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু, স্ত্রীর পরকীয়ার অভিযোগে থানায় মামলা

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 
জুলাই ২৫, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ডুমুরপোতা কালিবাড়ি গ্রামে রতন সানা (৩০) নামে এক যুবকের গলায় ফাঁস দিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগ, স্ত্রীর কথিত পরকীয়াকে কেন্দ্র করে দাম্পত্য কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি তদন্তাধীন।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের মা অমরী রানী সানা বাদী হয়ে আশাশুনি থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের স্ত্রী চন্দ্রা রানীকে থানা হেফাজতে নিয়েছে।

নিহতের মা অমরী রানী সানা জানান, শুক্রবার রাত ৮টার দিকে তার পুত্রবধূ চন্দ্রা রানী বাছাড় বামনডাঙ্গা গ্রামের এক ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সবাই ঘুমিয়ে পড়েন।

শনিবার ভোরে রতনের বাবা অজিত সানা মাঠে যাওয়ার আগে ছেলেকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করেন। সেখানে তিনি রতনকে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে নামানো হলেও ততক্ষণে তার মৃত্যু হয়। রতন সানা পাঁচ বছর বয়সী এক সন্তানের জনক।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খান বলেন, এ ঘটনায় লিখিত এজাহার গ্রহণ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।