Nabadhara
ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

Link Copied!

আর.কে.বাপ্পা,দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় পৃথক অভিযানে ২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, দেবহাটা থানার পিএসআই বিপ্লব মালাকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সরকারি খানবাহাদুর আহছান উল্লাহ কলেজের সামনে থেকে ৫ পিস ইয়াবাসহ আব্দুর রহমান (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। তিনি দেবহাটা উপজেলার মাঝ সখিপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে।

একই রাতে পৃথক অভিযানে এসআই ইব্রাহিম মোল্লা, এএসআই মাহমুদ হোসেন, এএসআই আলাউদ্দীন আলী ও এএসআই রহমত আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় নাজিরের ঘের এলাকার আব্দুল্লাহ আল মামুন এবং ভসাংবাড়িয়া গ্রামের গোলাম রব্বানী মোল্লা (৪৭)-কে গ্রেপ্তার করেন। এ সময় গোলাম রব্বানীর কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।