Nabadhara
ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে শিশু বলাৎকারের মামলায় কিশোর গ্রেফতার

নড়াইল প্রতিনিধি
জুলাই ২৬, ২০২৬ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলের সদর উপজেলায় চার বছর বয়সী এক ছেলে শিশুকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলায় ১৬ বছর বয়সী কিশোর কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শনিবার (২৫জুলাই) বিকালে নড়াইল পৌরসভার এক গ্রামের মেহগনি বাগানের এ ঘটনা ঘটে। শনিবার রাতেই ওই কিশোর কে গ্রেফতার করে। একই গ্রামে তাদের বাড়ি।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ভুক্তভোগী শিশুটি বাড়িতে পাশে খেলাধুলা করছিল। বিকালে বাড়ির পাশের প্রতিবেশী কিশোর শিশুটি কে চকলেট দেওয়ার কথা বলে বাড়ি পাশে হেমগনি বাগানে নিয়ে বলাৎকার করে। পরে শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়। পরে রাতেই ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পর রাতেই পুলিশ অভিযুক্ত কিশোর কে গ্রেফতার করে।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় কুন্ডু রোববার (২৬জুলাই) দুপুরে বলেন,শিশুটির মা রাতেই বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত ওই কিশোর কে গ্রেফতার করেছে। আজ রোববার দুপুরে ওই কিশোর কে আদালতে পাঠানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।